২৮ জানুয়ারি ২০২১

অনলাইন থেকে আয় ও কিছু প্রয়োজনীয় তথ্য

 অনলাইন থেকে কি আয় করা যায়?

এক কথায় যদি বলি হ্যাঁ যায়। তবে এতোটা সহজ নয়। অর্থ মামার হাতের মোয়া নয়।এর জন্য অভিজ্ঞতা থাকতে হয়।পরিশ্রম করতে হয়। ইউটিউব-ফেসবুকে ও অনলাইন পোর্টালে আনলাইনে ইনকাম এর বিষয়ে  হাজরো ভিডিও ও আর্টিকেল পাবেন। কিন্তু সত্য কথা কেউ বলে না। কারণ সত্য বললে তাদের ভিও বাড়বে না। ভিডিও ও লেখার টপিক থাকবেনা । ব্যপারটা হলো স্বার্থ। ইউটিউবার ও ব্লগাররা তাদের ভিও বাড়াতে আকর্ষণীয়  পোষ্টার ও মুখরোচক ফালতু লেখা বা ভিডিও তৈরি করে থাকে। দিনে ৫০০ ডলার মাসে  এত ডলার ইত্যাদি।আপনি তাদেরকে প্রশ্ন করেন কত লাখ টাকা অনলাইন থেকে তারা আয় করে থাকে।  উত্তর দিতে পারবে না।হ্যাঁ তারা আয় করে তবে আপনার থেকে।আপনি তাদের ভিডিও দেখছেন আর্টিকেল পড়ছেন ফলে গুগল এডসেন্স থেকে তারা ইনকাম করছে।তারা আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে আর আপনি একের পর এক একাউন্ট খুলে ঠকছেন।  এবং আপনি শুধু  শুধু  আপনার মূল্যবান সময় ও টাকায় কেনা এমবি নষ্ট করছেন। ভিনদেশী যে সাইটগুলো আছে তারা খুব কমই পেমেন্ট করে থাকে। ভুলেও কোন সাইটে টাকা ইনভেস্ট করবেন না। কিছু পেমেন্ট তারা দিলেও পরে তাদেরকে আর খুঁজে পাবেন না।তাহলে অনলাইন থেকে কি আয় করা যায় না? উত্তর হচ্ছে যায় তবে আপনাকে কাজ জানতে হবে। শুধু ক্লিক করা, ভিডিও দেখা আর রেফার এর চক্ররে পড়েছেন তো ঠকেছেন।



কিভাবে অনলাইন থেকে আয় করবেন? 

অনলাইন থেকে আয় করতে হলে আপনাকে অবশ্যই যেকোন বিষয়ে পারদর্শী হতে হবে। ভুয়া আর লোক ঠকানো সাইটে  টাকা ইনভেস্ট করেছেন তো ঠকেছেন। মনে রাখতে হবে বিনা পরিশ্রম ও কোন বিষয়ে অভিজ্ঞতা ছাড়াই হাজার  হাজার টাকা আয় করা গেলে দেশে এত বেকার থাকতো না।তাই সময় আর অর্থের অপচয়  না করে প্রশিক্ষণ নিন। অনুবাদ,আর্টিকেল রাইটিং,  ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, এসইও,কন্টেন্ট রাইটিং, রিভিও রাইটিং, আর্টস আ্যান্ড ডিজাইন, ফটো এডিটিং, কোড এবং প্রোগ্রামে ডেভেলপমার হিসাবে, ভিডিং এডিটিং ও ডাটা এন্ট্রি সহ এমন আরো অনেক বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন।পারদর্শীতা অভিজ্ঞতা  ছাড়া অনলাইনে ইনকাম করা সহজ নয়। কেউ যদি বলে কোন অভিজ্ঞতা ছাড়া হাজার হাজার ডলার আয় সম্ভব তাহলে ভাববেন আপনি তার থেকে ঠকবেন। শুধু শুধু ইউটিউবের অবাস্তব ভিডিও দেখে সময় নষ্ট না করে যে কোন এক বা একাধিক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করুন।


অনলাইন থেকে আয় করার নির্ভরযোগ্য সাইট

পূর্বেই বলেছি কাজ না জানলে ও অভিজ্ঞতা না থাকলে অনলাইন থেকে আয় সম্ভব নয়। ফ্রীল্যান্সিং ডট কম ও আপওয়ার্ক ডটকম নামে দুটি আলাদা ওয়েবসাইট বাংলাদেশে বেশ জনপ্রিয়।এই ওয়েবসাইট গুলোতে আপনার পছন্দের কাজ খুঁজে বের করে এপ্লাই করতে হবে।যদি বায়ার আপনাকে পছন্দ করে তবে আপনি কাজ পেতে পারেন। আপনার কাজের বিষয় ও অভিজ্ঞতা  দিয়ে সুন্দর ও নির্ভুল এবং আকর্ষণীয় সিভি তৈরি করে একাউন্ট খুলতে হবে  ।যাতে বায়াররা আপনকে বিশস্ত বলে মনে করে।মনে রাখবেন লোক ঠকিয়ে আয় করা যায় তবে সেটা বেশি দিন স্থায়ী হয় না।বেশিরভাগ ওয়েবসাইট আপনাকে ঠকাবে তাই ইউটিউবারদের গাল গল্প বিশ্বাস না করে নিজে কোন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করুন। ইনকাম হতে কিছুদিন দেরি হলেও স্বপ্ন বাস্তবে রুপ পাবে।


অনলাইন  থেকে যে উপায়ে আপনি আয় করতে পারেন

ফেসবুক মার্কেটিং, ইউটিউব চ্যানেল খুলে, আপওয়ার্ক ও ফ্রীল্যান্সিং সাইটে কাজ খুঁজে।আর এমন সব ওয়েবসাইট  যেখানে রেফার করতে হয় না এবং কোন টাকা ইনভেস্ট করতে হয় হয় না। ইনভেস্ট যদি করতে হয় তবে কাজ শেখার জন্য করুন।