ইসলামে অমুসলিমদের অধিকার ও ঐতিহাসিক শান্তি চূক্তি
আমরা অনেকে জানি এবং মানি ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম এসেছে সালাম শব্দ থেকে যার অর্থ “শান্তি”।মুসলিমরা বিশ্বাস করে অতিতে অগণিত নবী-রাসুলকে মহান আল্লাহ তার বান্দাদের সঠিক পথ প্রদর্শন করানোর জন্য পাঠিয়েছেন।তাই মুসলিমরা ভিন্ন ধর্মের পথ প্রদর্শনকারীদের শ্রদ্ধা ও সম্মান করেন।আমার মনে হয় মুসলিমরা তার আসল ইতিহাস ঘাটছে না।মুসলিম ধর্মযাজক তথা মাওলানাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।মুসলিমরা তাদের মহানুভবতা ও মানবতার কল্যাণে ইসলামের ভূমিকা কেমন ছিল তা ভুলতে বসেছে।মুসলিমরা তাদের ধর্মের বিষয়ে অমুসলিমদের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর দিতে পারছে না।কারন মুসলিমরা ইতিহাসের ইতিহাস নিয়ে খুব কম গবেষণা করছে অথচ পৃথিবীতে যত ধর্মীয় সম্প্রদায়ের লোক আছে তাদের চেয়ে অনেক মুসলিম সম্প্রদায় ধর্ম অনুসরণ করে থাকে।যাইহোক ইসলামে অমুসলিমদের অধিকার নিয়ে অনেক হাদীস এবং কোরআনের আয়াত রয়েছে
কোরআনে অমুসলিমদের অধিকার
কোরআনে সূরা কাফিরুন এর ৬ নং আয়াতে আছে, "যার যার ধর্ম তার তার কাছে"।রাসূল সাঃ বিদায় হজ্বে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।
সূরা বাক্বারার ২৫৬ নং আয়াতে বলা হয়েছে ধর্মের ব্যপারে কোন জবর দস্তি নেই।
সূরা কাহফ এর ২৯ নং আয়াতে বলা হয়েছে যার ইচ্ছা সে ঈমান আনবে যার ইচ্ছ সে আনবে না।
সূরা বনী ইসরাইল এর ১৫ নং আয়াতে বলা হয়েছে, কেউ কারর বোঝা বহন করবে না।
আমি এখন এমন একটি চুক্তির কথা বলব যা হয়ত অনেক মুসলিম ভাই জানে না।