শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩০ জানুয়ারি ২০২১

ইসলামে অমুসলিমদের অধিকার ও ঐতিহাসিক শান্তি চূক্তি

 ইসলামে অমুসলিমদের অধিকার ও ঐতিহাসিক শান্তি চূক্তি 

আমরা অনেকে জানি এবং মানি ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম এসেছে সালাম শব্দ থেকে যার অর্থ “শান্তি”।মুসলিমরা বিশ্বাস করে অতিতে অগণিত নবী-রাসুলকে মহান আল্লাহ তার বান্দাদের সঠিক পথ প্রদর্শন করানোর জন্য পাঠিয়েছেন।তাই মুসলিমরা ভিন্ন ধর্মের পথ প্রদর্শনকারীদের শ্রদ্ধা ও সম্মান করেন।আমার মনে হয় মুসলিমরা তার আসল ইতিহাস ঘাটছে না।মুসলিম ধর্মযাজক তথা মাওলানাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।মুসলিমরা তাদের মহানুভবতা ও মানবতার কল্যাণে ইসলামের ভূমিকা কেমন ছিল তা ভুলতে বসেছে।মুসলিমরা তাদের ধর্মের বিষয়ে অমুসলিমদের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর দিতে পারছে না।কারন মুসলিমরা ইতিহাসের ইতিহাস নিয়ে খুব কম গবেষণা করছে অথচ পৃথিবীতে যত ধর্মীয় সম্প্রদায়ের লোক আছে তাদের চেয়ে অনেক মুসলিম সম্প্রদায় ধর্ম অনুসরণ করে থাকে।যাইহোক ইসলামে অমুসলিমদের অধিকার নিয়ে অনেক হাদীস এবং কোরআনের আয়াত রয়েছে

কোরআনে অমুসলিমদের অধিকার 

কোরআনে সূরা কাফিরুন এর ৬ নং আয়াতে আছে, "যার যার ধর্ম তার তার কাছে"।রাসূল সাঃ বিদায় হজ্বে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।

 সূরা বাক্বারার ২৫৬ নং আয়াতে বলা হয়েছে ধর্মের ব্যপারে কোন জবর দস্তি নেই।

সূরা কাহফ এর ২৯ নং আয়াতে বলা হয়েছে যার ইচ্ছা সে ঈমান আনবে যার ইচ্ছ সে আনবে না।

সূরা বনী ইসরাইল এর ১৫ নং আয়াতে বলা হয়েছে, কেউ কারর বোঝা বহন করবে না।

আমি এখন এমন একটি চুক্তির কথা বলব যা হয়ত অনেক মুসলিম ভাই জানে না।

২৮ জানুয়ারি ২০২১

ইসলামে নারী শিক্ষা ও কিছু মহীয়সী নারীর নাম

 ইসলামে নারী শিক্ষা ও কিছু মহীয়সী নারীর নাম

মহান আল্লাহ তাআ’লা নারী ও পুরুষ আলাদা আলাদা গুরুত্ব দিয়ে দুনিয়াতে পাঠায় নি।আল্লাহ কেরআনে বলেছেন,”নিশ্চয় যারা জানে আর যারা জানে না তারা সমান নয়।“ অর্থাৎ জানতে হবে আর জানতে হলে পড়তে হবে আর পড়তে হলে শিক্ষিত হতে হবে।হাদীসে আছে, প্রত্যেক মুসলিম নর-নারীর উপর জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে।তাই আমরা বলতে পারিনা নারীদের জ্ঞান অর্জনের দরকার নাই।

২২ জানুয়ারি ২০২১

এসএসির পর ডিপ্লোমা কোর্সে ভর্তি কেন ও কিভাবে

 ডিপ্লোমা কি?

কোন একটি  কাজের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে-কলমে শিক্ষা ও প্রশিক্ষণ  নিয়ে বাস্তব জীবনে কাজে লাগানো কারিকুলামকে বোঝায়। সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত  বিভিন্ন বিষয়ে কোর্স করা যায়।যার বেশির ভাগ কোর্স বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড নিয়ন্ত্রণ করে থাকে। 


Diploma


কি কি বিষয়ে ডিপ্লোমা করা যায়?

ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি, ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল, ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং,  ডিপ্লোমা ইন হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, ডিপ্লোমা ইন  মেরিন ইন্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন  গ্লাস এ্যান্ড সিরামিক, ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন লেদার,  ডিপ্লোমা ইন সার্ভেয়িং ও অন্যান্য আরো বিষয়ে। 


ডিপ্লোমা ইন মেডিক্যাল 

এসএসসি পাশের (বিজ্ঞান) পর ছয়মাস থেকে চার বছর মেয়াদী   মিড ওয়াইফ, মেডিকেল এসিস্ট্যান্ট, মেডিকেল টেকলোজিস্টসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে সর্ট কিংবা লং প্যারামেডিক্যাল কোর্স করা যায়। সরকারি বেসরকারী হসপিটাল ক্লিনিকে চাকরি পাওয়া যায়। 

ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং কি

এসএসসি ও ইন্টারমিডিয়েট পাশের পর সরকারী-বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট এ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং  কোর্স সম্পূর্ণ করা যায়।এসএসসিতে যেকোন বিষয় ও ইন্টারমিডিয়েট এর ক্ষেত্রে বিজ্ঞান বিষয় থাকতে হবে।সাম্প্রতি বয়স সীমা তুলে নেয়া হয়েছে। এছাড়াও কিছু সর্ট কোর্স আছে যাদেরক টেকনিশিয়ান বলা হয়।

ডিপ্লোমা ইন্জিনিয়াররা কি পোস্টে চাকরি করে?

সহকারী প্রকৌশলী, জুনিয়র ইন্জিনিয়ার, শিক্ষক, সুপারভাইজার, ফোরম্যান, টেকনিশিয়ান ইত্যাদি।


কি কি বিষয়ে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং করা যায়?

মেকানিক্যাল, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার, পাওয়ার, অটোমোবাইল, মেরিন, সিভিল উড, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশন, আর্কিটেকচার, ফুড টেকনোলজি, কেমিক্যাল,  ইলেকট্রোমেডিক্যাল,মাইনিং টেকনোলজি, এনভায়রনমেন্টাল, প্রিন্টিং, মেকাট্রোনিক্স,  ইন্স্ট্রুমেন্টাল প্রোসেসিং কন্ট্রোল, কনস্ট্রাকশন ইত্যাদি।


কৃষিতে ডিপ্লোমা 

এসএসসি পাশের পর সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কৃষিতে ডিপ্লোমা করা যায়। উপ-সহকারী কৃষি অফিসার হিসাবে এরা নিয়োগ পান। স্কুল, কলেজসহ সরকারি বেসরকারী বিভিন্ন  প্রতিষ্ঠানে প্রচুর চাহিদা রয়েছে।


ডিপ্লোমাতে  কেন পড়বেন? 

যদি কেউ বেশিদূর লেখা পড়া করতে না পারে  ( অনেকে ডিপ্লোমার পর উচ্চ শিক্ষা নেয়) এবং আর্থিক দূরাবস্থা থাকে কিংবা নিজের উপার্জিত অর্থ দিয়ে পড়ালেখা করতে চাইলে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া জরুরি।