ডিপ্লোমা কি?
কোন একটি কাজের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে-কলমে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনে কাজে লাগানো কারিকুলামকে বোঝায়। সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত বিভিন্ন বিষয়ে কোর্স করা যায়।যার বেশির ভাগ কোর্স বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড নিয়ন্ত্রণ করে থাকে।
![]() |
| Diploma |
কি কি বিষয়ে ডিপ্লোমা করা যায়?
ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি, ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল, ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, ডিপ্লোমা ইন মেরিন ইন্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন গ্লাস এ্যান্ড সিরামিক, ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন লেদার, ডিপ্লোমা ইন সার্ভেয়িং ও অন্যান্য আরো বিষয়ে।
ডিপ্লোমা ইন মেডিক্যাল
এসএসসি পাশের (বিজ্ঞান) পর ছয়মাস থেকে চার বছর মেয়াদী মিড ওয়াইফ, মেডিকেল এসিস্ট্যান্ট, মেডিকেল টেকলোজিস্টসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে সর্ট কিংবা লং প্যারামেডিক্যাল কোর্স করা যায়। সরকারি বেসরকারী হসপিটাল ক্লিনিকে চাকরি পাওয়া যায়।
ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং কি
এসএসসি ও ইন্টারমিডিয়েট পাশের পর সরকারী-বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট এ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করা যায়।এসএসসিতে যেকোন বিষয় ও ইন্টারমিডিয়েট এর ক্ষেত্রে বিজ্ঞান বিষয় থাকতে হবে।সাম্প্রতি বয়স সীমা তুলে নেয়া হয়েছে। এছাড়াও কিছু সর্ট কোর্স আছে যাদেরক টেকনিশিয়ান বলা হয়।
ডিপ্লোমা ইন্জিনিয়াররা কি পোস্টে চাকরি করে?
সহকারী প্রকৌশলী, জুনিয়র ইন্জিনিয়ার, শিক্ষক, সুপারভাইজার, ফোরম্যান, টেকনিশিয়ান ইত্যাদি।
কি কি বিষয়ে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং করা যায়?
মেকানিক্যাল, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার, পাওয়ার, অটোমোবাইল, মেরিন, সিভিল উড, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশন, আর্কিটেকচার, ফুড টেকনোলজি, কেমিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল,মাইনিং টেকনোলজি, এনভায়রনমেন্টাল, প্রিন্টিং, মেকাট্রোনিক্স, ইন্স্ট্রুমেন্টাল প্রোসেসিং কন্ট্রোল, কনস্ট্রাকশন ইত্যাদি।
কৃষিতে ডিপ্লোমা
এসএসসি পাশের পর সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কৃষিতে ডিপ্লোমা করা যায়। উপ-সহকারী কৃষি অফিসার হিসাবে এরা নিয়োগ পান। স্কুল, কলেজসহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর চাহিদা রয়েছে।
ডিপ্লোমাতে কেন পড়বেন?
