২৭ জানুয়ারি ২০২১

বেকারত্ব দূরীকরণে লাভজনক চাষাবাদ

 বেকারত্ব দূরীকরণে লাভজনক চাষাবাদ  

আমরা জানি দেশে ৭৫ শতাংশ লোক গ্রামে বসবাস করে। যাদের বেশিরভাগ কৃষক শ্রেণির। তাই আমরা বলতে পারি এদেশে বেশিরভাগ মানুষের আয়ের উৎস কৃষিকে কেন্দ্র করে।বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে।সঠিক সংখ্যাটা জানা না থাকলেও তা আনুমানিক ৩০ লক্ষ হবে।আরা যারা বেসরকারি চাকরি করছে তাদের কি শোচনীয় অবস্থা তা তারা ছাড়া আর কারর জানার কথা না।আমরা কিছু লাভজনক ফসল ও চাষাবাদ সম্পর্কে জানব।







লাভজনক ও নিশ্চিন্ত চাষাবাদ 

আমাদেরকে এমন একটি চাষ খুঁজে বের করতে যেখানে লাভ বেশি রিস্ক কম।ধরুন ফুল কপি, বা আলু কিংবা ধান এই ফসলগুলোর দাম উঠা-নামা করে।কোন কোন বছর লাভ হয় আবার কোন কোন বছর লস হয়। তাহলে এধরনের ফসল লাভজনক বটে তবে নিশ্চিন্ত চাষাবাদ নয়।তাহলে নিশ্চিন্ত চাষাবাদ কোনগুলো নিম্নে তা বর্ণনা করা হলো।


লেবু জাতীয় ফল চাষ

 কমলা লেবু, বাদামী লেবু,  ও পাতি লেবু।এই লেবু জাতীয় ফলগুলোর আবার বিভিন্ন জাত রয়েছে।কৃষি বিজ্ঞানীদের গবেষণায় নতুন নতুন জাতের উদ্ভব সম্ভব হয়েছে। আমাদের বর্তমানে আমাদের দেশে  কমলা লেবুৃ চাষ হচ্ছে। এবং প্রচুর পরিমানে বারোমাসি সিডলেস ও এলাচি লেবু উৎপাদন হচ্ছে ।

উন্নত জাতের লেবু

বারি-১ ( এলাচী), বারি-২, বারি-৩ তবে আমাদের দেশে এলাচী, কাগজী ও মুসম্বি জাতের বারো মাসি সিডলেস লেবু ব্যাপকভাবে চাষ হচ্ছে। 

কেন লেবু চাষ করবেন?

১.খুব দ্রত ফল পাওয়া যায় 

২. খরচ কম 

৩. সারা বছর গাছে ফল আসে তাই অসময়ে ভাল দাম পাওয়া যায়

৪. তেমন পরিশ্রম নেই

৫. সার ও পানি কম লাগে।

৬. এক বিঘা (৩৩ শতাংশ)  জমিতে বছরে কম করে হলেও আড়াই লক্ষ টাকা লাভ করা সম্ভব। 

৭. সমন্বিত চাষ হিসাবে শাক-সবজি, মসলা জাতীয় ফসল চাষ করা যায়।


পেপে চাষ কেন করবেন? 

পেপে খুবই পুষ্টিকর ও লাভজনক ফসল।কম সময়ে নাম মাত্র খরচে পেপে চাষ করা যায়। বিঘা প্রতি (৩৩ শতাংশ)  দুই থেকে আড়াই লক্ষ টাকা লাভ করা সম্ভব। সাথী ফসল হিসাবে অন্যান্য ফসল চাষ করে বাড়তি আয় করা সম্ভব। 


উন্নমানের পেঁপের জাত

শাহী পেঁপে, গ্রীণ লেডি, রেড লেডি, সিনতা ইত্যাদি পেঁপের উন্নত জাতের নাম।


পেয়ারা চাষ

বর্তমানে পেয়ারার বাজামূল্য ভালো।তবে অবশ্যই উন্নত জাতের পেয়ারা চাষ করতে হবে।তাহলে ভালো লাভ করা যাবে।উন্নত মানের প্রতি পিচ পেয়ারার মূল্য প্রায় ৩০-৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

উন্নত জাতের পেয়ারার নাম

কাজী পেয়ারা, বারি পেয়ারা-২, বারি পেয়ারা-৩, ঝাউ পেয়ারা-১ থেকে ৯, এছাড়া স্থানীয় জনপ্রিয় জাত যেমন স্বরুপ কাঠি, কাঞ্চনণগর, মুকুন্দপুরী, থাই জাতীয় কিছু পেয়ারও বেশ জনপ্রিয়। 


লিচুর উন্নত জাতের নাম

মাদ্রাজি, বোম্বাই, চায়না-৩ বেশ উন্নত মানের জাত। দিনাজপুরে এজাতের লিচু প্রচুর পরিমানে দেখা মেলে।


আমের উন্নত জাত

বারি আম-১ (মহানন্দা), বারি আম-২,  বারি আম -৩ ( আম্রপালি) , বারি আম-৪ (হাইব্রিড ) , বারি- ৫  থেকে ৮, বারি আম- ৯ ( কাঁচা মিঠা), এছাড়া, বারো মাসি কাটিমন আম বেশ জনপ্রিয়। 


একটু শ্রম, সময় ও যত্ন নিলে কৃষি থেকে প্রচুর আয় সম্ভব। তবে অবশ্যই ধৈর্য ও বুদ্ধি খাটাতে হবে।