প্রাকৃতিক উপায়ে ফুল ফলের পোকা-মাকড় দমন
প্রকৃতিতে যেমন ফল-ফসল ও বাগানের জন্য উপকারী পোকামাকড় আছে,তেমনি ক্ষতিকর পোকাও কম নয়।
যারা গাছের পাতা ফুল ও ফল নষ্ট করে ফেলে। বাগানী ও কৃষকেরা এসকল ক্ষতিকর পোকা দমনে নিজ স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কীটনাশক-বিষ ব্যবহার করে থাকে।তবে ইচ্ছা থাকলে উপায় হয় বলে এক কথা আছে।আমরা চাইলে প্রাকৃতিকভাবে নানা উপায়ে এসকল ক্ষতিকর পোকা দমন করতে পারি।প্রথমে আমরা ক্ষতিকর পোকা সম্পর্কে জেনে নেব।
ফুল ফলের জন্য ক্ষতিকর পোকাসমূহ
১.Aphides: এটা ক্ষুদ্র প্রজাতির পোকা।যা গাছের প্রাণরস চুষে চুষে খেয়ে গাছের বৃদ্ধি রোধ করে।এবং ফসলে ব্যাপক ক্ষতি করে।এটিকে গ্রীন ফ্লাই ও ব্ল্যাক ফ্লাইও বলা হয়।
২.mites: এটা মাকড়সা মত কিন্তু অপেক্ষাকৃত ছোট আকৃতির হয়।সব মাইটস ক্ষতিকর নয়।শীতকালীন সময়ে এদের তেমন দেখা যায় না। উষ্ণ আবহাওয়ায় এদের বেশি দেখা যায়।মাইটস গাছের কোষ থেকে নিষ্কাশিত রস তাদের সূচালো মুখ দিয়ে চুষে নিয়ে গাছের ক্ষতি করে।
৩.Thrips: এটা ছোট আকৃতির পাতলা ডানাযুক্ত ক্ষতিকর পোকা।কালো ডানাযুক্ত হয় সাধারণত। এরা গাছের প্রাণরস চুষে নেয় গাছ ও ফল ছিদ্র করে দেয়।
৪.White flies: পাউডারযুক্ত সাদা ছোট পোকা।যা গাছের কোষ থেকে রস চুষে খায়।গাছের ডালে বা পাতায় মধুর মত চটচটে বস্তুর প্রলেপ তৈরি করে।
| ৫.বীটল বা গুবরে পোকা: এরা গাছের পাতা খেয়ে ফেলে। ঘাস ফড়িং এর মত। |
প্রাকৃতিক উপায়ে পোকা দমনে কার্যকরী সমাধান
তৈল ও সাবানের মিশ্রণে গাছের পোকা দমন
এক কাপ ভেজিটেবল অয়েল ( কালো জিরা, বাদাম তৈল, এলোভেরা, নারিকেল ইত্যাদি) ও এক চামচ লিকুইড সাবান (যেমন হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, হারপিক ইত্যাদি) নিয়ে ভাল করে ঝাকিয়ে নিতে হবে। দুই চা-চামচ মিশ্রণের সাথে এক-তৃতীয়াংশ পানি মিশিয়ে গাছে স্প্রে করলে
এফিডস, মাইটস, ও থ্রিপস পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
গাছের পোকা দমনে সাবান
দেড় চা চামচ সাবান গুড়া বা পাউডার ও এক কাপ পানি মিশিয়ে সরাসরি গাছে স্প্রে করলে ক্ষতিকর পোকামাকড় থেকে গাছকে রক্ষা করা যায়।
পোকা দমনে নিমরস
নিম পাতা সামান্য পানিসহ ভালোভাবে পিষে তার রস গাছে স্প্রে করলে অনেক উপকার পাওয়া যায়।এই প্রাকৃতিক ঔষধ পোকা ও তার বংশবিস্তার সমূলে নির্মূল করে। দুই চা-চামচ নিম রস, এক চা চামস লিকুইড সাবান, ও এক তৃতীয়াংশ পানি দিয়ে এই দ্রবণ তৈরি করতে হয়।
রসুন দিয়ে বাগানের পোকা দমন
পরিমান মত রসু নিয়ে তা পিষে রস বের করে তাতে অর্থ কাপ ভেজিটেবল অয়েল, এক চা চামচ লিকুইড সাবান, ও পরিমান মত পানি নিয়ে একটি মিক্সিং করে কয়েক৷ ঘন্টা রেখে দিতে হবে।এরপর প্রয়োজন মাফিক স্প্রে করতে হবে।
মরিচ দিয়ে পোকা দমন
পরিমান মত মরিচ গুড়া, লিকুইড সাবান ও পানি মিশিয়ে তা গাছে স্প্রে করতে হবে। মরিচগুড়া ও রসুনের রস মিশিয়ে স্প্রে করলেও ভাল উপকার পাওয়া যায়।
এছাড়া রসুন রস, মরিচের গুড়া, হলুদের গুড়া, পিয়াজের রস, ও লিকুইড সাবান মিশিয়ে দ্রবণ তৈরি করে তা গাছে স্প্রে করলে অনেক উপকার পাওয়া যায়।
পরিশেষে
প্রাকৃতিক উপায়ে পোকা দমন কীটনাশক বা বিষ ব্যবহার করে পোকা দমনের মত সহজ ও তাৎক্ষণিক সমাধান না হলেও স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়।তাই আমাদের প্রাকৃতিক উপায়ে পোকা দমন করা উচিত।

